র‌্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠান শুরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-২৮ ১১:১৯:২৫


র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনুষ্ঠান শুরু হয়েছে আজ সোমবার (২৮ মার্চ)। শনিবার (২৬ মার্চ) প্রতিষ্ঠাবার্ষিকী হলেও দুদিন পর এই অনুষ্ঠান হচ্ছে।

এ উপলক্ষে সোমবার (২৯ মার্চ) সকাল ১০টায় কুর্মিটোলা র‌্যাব সদরদপ্তরের শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে বিশেষ দরবার শুরু হয়েছে।

র‌্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে ‘নিরাপত্তা রক্ষায় গণমানুষের আস্থা’ স্লোগানে দরবারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। এছাড়া বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই বাহিনী ২০০৪ সালে স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিয়ে আত্মপ্রকাশ করে। ওই বছরের ২৬ মার্চ প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর দিনটিকে ‘রেইজিং ডে’ হিসেবে পালন করে আসছে বাহিনীটি।