কৃষিপণ্য রপ্তানিতে ১০ মাসে ৯ হাজার কোটি আয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-১০ ১০:০০:৫৮


কৃষিপণ্য থেকে গত অর্থবছরে (২০২০-২১) এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার রপ্তানি আয়ের মাইলফলক ছুঁয়েছিল। সে সময় বাংলাদেশ থেকে ১০২ কোটি ৮১ লাখ ডলারের কৃষিপণ্য রপ্তানি হয়। এবার দশ মাসেই সেই মাইলফলক ছাড়িয়ে গেছে। অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই ২০২১ থেকে এপ্রিল ২০২২) কৃষিপণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১০৪ কোটি ১৪ লাখ ডলার। টাকার হিসাবে যা দাঁড়ায় ৯ হাজার কোটির বেশি।

এ বিষয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, এ রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে ২৬ দশমিক ২৯ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে এসব পণ্য রপ্তানি থেকে আয় হয়েছিল ৮২ কোটি ৪৫ লাখ ডলার। আর এ দশ মাসের রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ৯১ কোটি ৭০ লাখ ডলার।

ইপিবি বলছে, চলতি ২০২১-২২ অর্থবছরে কৃষিপণ্য থেকে রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে ১১০ কোটি ৯২ লাখ ডলার। এ ধারা অব্যাহত থাকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবারো নতুন রেকর্ড গড়বে কৃষিপণ্য রপ্তানি।

সানবিডি/এনজে