‘শেখ হাসিনার নাম সম্মানের সাথে উচ্চারণ করে না বিএনপি’

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-০২ ১৯:৩৯:০২


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাক-সংযমী আওয়ামী লীগ নেতারা সবসময় রাজনৈতিক ভাষায় কথা বলেন।

তিনি বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, বিএনপি নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সম্মানের সাথে উচ্চারণ করেন না।

বৃহস্পতিবার (২ জুন) রাজধানীর সেতু ভবনে ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বৃহত্তর ঐক্যের নামে বৃহত্তম তামাশা সৃষ্টি করে বিএনপি নিজেদের ব্যর্থতা আড়ালের অপচেষ্টা করছে।

এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি দিন-রাত সরকারের অন্ধ সমালোচনা আর বিরামহীন মিথ্যাচার করে চলেছে।