সঠিকভাবে তথ্য উপাত্ত না দিলে ব্যবস্থা- শেখ শামসুদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-০৫ ১৩:১৮:০৫


বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেছেন, যে সকল প্রতিষ্ঠান তাদের তথ্য উপাত্ত দিতে দেরি করছেন বা দিচ্ছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশের পুঁজিবাজার উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করছে বর্তমান কমিশন। তারই ধারাবাহিকতায় নেয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ।

রবিবার (৫ জুন) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) উদ্যোগে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) নিয়ে কর্মশালায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, সঠিক তথ্যের অভাবে বিনিয়োগকারিরা ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য যে কোন তথ্য সঠিকভাবে তুলে ধরার আহবান জানান।  অনেক প্রতিষ্ঠান এখন পর্যন্ত তাদের তথ্যগুলো সঠিকভাবে উপস্থাপন করছেনা। একাধিকবার নির্দেশন দেয়ার পরও তারা তা বাস্তবায়ন করছেনা।

যেসকল প্রতিষ্ঠান কমিশনের নির্দেশন এখনও পালন করেননি তাদের সকল তথ্য যথাযথভাবে উপস্থাপনের আহবান জানান।

তিনি বলেন, আমাদের হাতে ক্ষমতা থাকার পরেও আমরা চাই না কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তবে কেউ যদি বার বার নোটিশ দেওয়ার পরও আমাদের তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা না করে বিনিয়োগকারীদের স্বার্থে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় থাকবে না।

কর্মশালায় এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) নিয়ে নিয়ে দুটি প্রেজেনটেশন উপস্থাপন করা হয়। কর্মশালায় প্রথম পর্বে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সিনিয়র ম্যানেজার সৈয়দ ফয়সাল আব্দুল্লাহ। দ্বিতীয় পর্বে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডিএসইর ডিজিএম সৈয়দ মাহমুদ যুবায়ের।

সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন সভাপতি জিয়াউর রহমান।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসএ