ডলারের বিপরীতে ফের কমলো টাকার মান

সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০৬-০৬ ১৫:৫৯:১৪


মার্কিন ডলারের বিপরীতে ফের ১ টাকা ৬০ পয়সা কমানো হয়েছে টাকার মান। আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৯১ টাকা ৫০ পয়সা।

এর আগে সর্বশেষ গত বৃহস্পতিবার ডলারের বিপরীতে টাকার মান ৯০ পয়সা কমানো হয়েছিল।

সানবিডি/এনজে