ভোমরায় এগারো মাসে ২৯২ কোটি টাকা রাজস্ব ঘাটতি
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-০৮ ০৮:৪৯:১৯
চলতি অর্থবছর (জুন ’২১-জুলাই ’২২) শেষ হতে বাকি মাত্র এক মাস। এ সময়ের মধ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২৯২ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে বন্দরটি ব্যবহার করে রাজস্ব ঘাটতির হার অন্তত ৩০ শতাংশ।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গিয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক চলতি অর্থবছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত ভোমরা বন্দরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৯৮৫ কোটি ৪ লাখ টাকা। নির্ধারিত এ লক্ষ্যকে সামনে রেখে গত ১১ মাসে রাজস্ব আদায় হয়েছে ৬৯২ কোটি ৯৩ লাখ টাকা।
২০২১-২২ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ভোমরা বন্দর ব্যবহার করে রাজস্ব আদায় করা হয়েছে ৪৪ কোটি ৫২ লাখ টাকা, আগস্টে ৫৭ কোটি ৬৩ লাখ, সেপ্টেম্বরে ৭৩ কোটি ৩০ লাখ, অক্টোবরে ৭১ কোটি ২৮ লাখ, নভেম্বরে ৭৪ কোটি ২৮ লাখ, ডিসেম্বরে ৫৫ কোটি ২৭ লাখ, জানুয়ারিতে ৫৯ কোটি ২০ লাখ, ফেব্রুয়ারিতে ৬২ কোটি ৪১ লাখ, মার্চে ৯৩ কোটি ৯৮ লাখ, এপ্রিলে ৫৭ কোটি ৪৬ লাখ এবং মে মাসে ৪৩ কোটি ৪৪ লাখ টাকা। উল্লিখিত পরিমাণ রাজস্ব আদায়ে এনবিআরের নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে ঘাটতি পড়েছে ২৯২ কোটি ১১ লাখ টাকা।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














