আইসিসিবির চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মাহবুবুর রহমান
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-০৮ ২০:১৯:১৪
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন ইটিবিএল হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুবুর রহমান। সংগঠনটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সাবেক সভাপতি ও আরলিঙ্কস লিমিটেডের চেয়ারম্যান রোকেয়া এ রহমান এবং হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদ। তাঁরা আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।
আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান এর আগে এফবিসিসিআই ও ঢাকা চেম্বারের সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি সার্ক চেম্বার ও ইসলামিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
আইসিসি বাংলাদেশের ১৯ সদস্যবিশিষ্ট নতুন পর্ষদের অন্য সদস্যরা হলেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রহমান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয়, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী খোকন, সোহাগপুর টেক্সটাইল মিলসের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, ইভেন্স গ্রুপের এমডি আনোয়ার-উল-আলম চৌধুরী, আইওই (বাংলাদেশ) লিমিটেডের চেয়ারম্যান আফতাব উল ইসলাম, এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, মীর আখতার হোসেন লিমিটেডের এমডি মীর নাসির হোসেন, প্লামি ফ্যাশনসের এমডি মো. ফজলুল হক, ট্রান্সকম গ্রুপের সিইও ও পরিচালক সিমিন রহমান এবং স্কয়ার টেক্সটাইলের চেয়ারম্যান তপন চৌধুরী।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














