‘১০ জনকে ত্রাণের টোকেন দিয়ে চলে এসেছেন প্রধানমন্ত্রী‘

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-২৪ ১৬:১৫:৩৬


‘বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে ঘুরে মাত্র ১০ জন লোককে ত্রাণের টোকেন দিয়ে চলে এসেছেন।’

শুক্রবার (২৪ জুন) সকালে সাংবাদিকদের এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে রাজধানীর খিলগাঁওয়ে এক যুগ আগে গুম হওয়া কাউন্সিলর চৌধুরী আলমের বাসায় তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন।

তিনি বলেন, সরকারের তরফ থেকে বানভাসিদের কোনো সহায়তা দেয়া হচ্ছে না। সরকার মানুষের পাশে না দাঁড়িয়ে গুম খুনের সংস্কৃতি চালু রেখেছে। দুর্যোগে সরকার নয় বরং বিএনপির কর্মীরাই বেশি ত্রাণ সহায়তা দিচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপিকে নিয়ে শেখ হাসিনা মিথ্যাচার করছে। গুম খুন আর নির্যাতনের দায় মাথায় নিয়ে এই সরকারের পদত্যাগ করা উচিৎ বলেও মনে করেন তিনি।

এম জি