পুলিশি অভিযানে গ্রেফতার ৪৫

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-০১ ১৫:৩২:৩১


রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৮৮১ পিস ইয়াবা ট্যাবলেট, ১৮৭ কেজি ৬৫০ গ্রাম গাঁজা, ১৫০ গ্রাম ৪৮ পুরিয়া হেরোইন ও ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৬টা থেকে শুক্রবার (১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা রুজু হয়েছে।

এম জি