রাজধানীতে ২৯ মাদক কারবারি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-০৩ ১৮:২৬:০৭
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির জনসংযোগ শাখা থেকে রোববার (৩ জুলাই) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানে গতকাল শনিবার সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। অভিযানে ৪৫ হাজার ৮০৮ পিস ইয়াবা ও চার কেজি ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














