রাজধানীতে ৫৮ মাদক কারবারি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-০৬ ১৬:১৫:০১
রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বুধবার (৬ জুলাই) ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৬টা থেকে বুধবার (৬ জুলাই) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১ টি মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অভিযানে ৩৪৪৬৯ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭ কেজি ২২১ গ্রাম গাঁজা, ৭০ গ্রাম হেরোইন, ৪১০ বোতল ফেন্সিডিল, ৪ লিটার দেশি মদ ও ১৫৫০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














