শত্রু-মিত্র চিনতে হবে: কর্মীদের উদ্দেশে কাদের
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-১৬ ১৬:০১:১৭
কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলার পথে শত্রু-মিত্র চিনতে হবে। একটা কথা আছে—ওয়ান্স আ বিট্রেয়ার, অলওয়েজ আ বিট্রেয়ার। একবার যে বিশ্বাসঘাতক, বারে বারে সে বিশ্বাসঘাতক।
তিনি বলেন, আওয়ামী লীগের কর্মীরা হুঁশিয়ার থাকতে হবে, সতর্ক থাকতে হবে।
শনিবার (১৬ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।
এ সময় ওবায়দুল কাদের নেতিবাচক রাজনীতি পরিহার করে বিএনপিকে নির্বাচনের মাঠে আসার আহ্বান জানান।
তিনি বলেন, সরকার নয়, বরং বিএনপির পতনের সাইরেন বাজছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














