ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬৪ রোগী হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-২৮ ১৯:৪৩:০৮
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬ জন ঢাকার বাইরের।
এ নিয়ে চলতি বছর দেশে মোট ২ হাজার ৪৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন।
বৃহস্পতিবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
রোগীদের মধ্যে ৩১১ জন এখনও চিকিৎসাধীন। তাদের মধ্যে ৭০ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন।
এখন পর্যন্ত মোট ২ হাজার ১১১ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ বছর এখন পর্যন্ত ৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।
গত কয়েক বছরের তুলনায় এ বছর ডেঙ্গু ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কার বিষয়ে সিটি করপোরেশনকে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। এডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














