জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থকর

সানবিডি২৪ আপডেট: ২০২৬-০৯-১০ ০৯:১৮:৫৫


বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছেই।

এমন অবস্থায় ১৭৭ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। বাতাসের এই মান নাগরিকদের জন্যি ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। অন্যদিকে বায়ুমান স্কোর ১৫২ নিয়ে তালিকার ৬ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসের এই মানকেও ধরা হয় ‘অস্বাস্থ্যকর’।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, দূষিত শহরের তালিকায় ১৭৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া ১৭২ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং, ১৬৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, ১৬৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা এবং পঞ্চম অবস্থানে থাকা ভারতের কলকাতার স্কোর ১৫৮।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়।

এনজে