করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৭
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-০২ ১৮:১২:১৫
গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৩৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।
এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২৯৫ জনে। আর মোট রোগী শনাক্ত হয়েছে ২০ লাখ ৫ হাজার ৯৯৩ জন।
মঙ্গলবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














