তাইওয়ান ইস্যুতে বাংলাদেশের সমর্থন চায় চীন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-০৪ ১৩:৩৩:৫৭


যুক্তরাষ্ট্রের নিম্ন হাউস কক্ষের স্পিকার ন্যান্সি পোলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে চীন-তাইওয়ানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। চলমান পরিস্থিতিতে “বেইজিং আশা করে ঢাকা ‘ওয়ান-চায়না’ নীতি অব্যাহত রাখবে এবং তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থানকে বুঝবে এবং সমর্থন করবে। ” আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এ কথা জানান।

তিনি বলেন, ‘চীন বিশ্বাস করে এ অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য বেইজিংয়ের সঙ্গে কাজ করবে ঢাকা। ’

এ সময় চীনের রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ ও চীন ভালো প্রতিবেশী, বিশ্বাসযোগ্য বন্ধু এবং নির্ভরযোগ্য অংশীদার।

সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডের অখণ্ডতার মতো মৌলিক স্বার্থের বিষয়ে উভয় দেশ সব সময় একে অপরকে বোঝে এবং সমর্থন করে। ‘ওয়ান-চায়না’ নীতি এবং তাইওয়ানের স্বাধীনতাবিরোধী অবস্থান নেওয়ার জন্য বাংলাদেশের প্রতি সন্তুষ্টি জানায় চীন। ”

স্পিকার পেলোসির এই সফর তাইওয়ান প্রণালির শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার পাশাপাশি এই অঞ্চলে টেনশন ও সংঘাত ডেকে আনতে পারে এবং এর ফলে সারা বিশ্ব আরো অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি হতে পারে বলে জানানো হয় বিবৃতিতে।

এনজে