সোনামসজিদ বন্দরে ১৪২ কোটি টাকা বেশি রাজস্ব আদায়
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-০৯ ১৩:৪৭:১৯
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ২০২১-২০২২ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৪২ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। গত অর্থবছরে সোনামসজিদ স্থলবন্দরে ৮২৮ কোটি ৮৩ লাখ ৬৯ হাজার টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে স্থলবন্দর কাস্টমস। অন্যদিকে রাজস্ব আদায় হয়েছে ৯৭১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা প্রশান্ত কুমার।
এ সময় তিনি বলেন, গত ২০২১-২২ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ১৪২ কোটি ৩১ লাখ ৮৫ হাজার টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। সময়োপযোগী নানারকম সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন এই অর্জনের অন্যতম প্রধান কারণ। এছাড়াও গত অর্থবছরে ভারত থেকে বাংলাদেশে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে অধিক পরিমাণে বিভিন্ন ফল ও পাথর আমদানি হওয়ার কারণে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। চলতি ২০২২-২৩ অর্থবছরে কাস্টমস কর্তৃপক্ষ এখনো রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেনি বলে জানান এই কর্মকর্তা।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














