আগারগাঁওয়ে সরকারি তেল চুরি চক্রের ৫ সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-১০ ১৫:০৯:৫৫
রাজধানীর আগারগাঁও থেকে সরকারি কর্মকর্তাদের অফিসিয়াল গাড়ির জ্বালানি তেল চুরি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ চোরাই তেল জব্দ করা হয়।
বুধবার (১০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক।
তিনি বলেন, রাজধানীর আগারগাঁওয়ে অভিযান চালিয়ে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের অফিসিয়াল গাড়ির জ্বালানি তেল চুরি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ চোরাই তেল জব্দ করা হয়।
প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় না জানালেও এ বিষয়ে আজ বিকেলে তেজগাঁও ডিসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
সানবিডি/এমআর






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













