ডিএমপির অভিযানে ৫১ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৮-১৬ ১৪:২৫:২৫


রাজধানীতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (১৬ আগস্ট) ডিএমপি সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১৫ আগস্ট) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪১৭ পিস ইয়াবা, ১০ পুরিয়া হেরোইন, ৪৭ কেজি ৯৭১ গ্রাম গাঁজা, ৩০টি নেশাজাতীয় ইনজেকশন ও ১ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩ টি মামলা রুজু হয়েছে।

এম জি