টপটেন লুজারের শীর্ষে ইউনাইটেড ফিন্যান্স

প্রকাশ: ২০১৬-০৩-১৩ ১৬:২৩:৪০


United-Financeঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন লুজারের শীর্ষে অবস্থান করছে ইউনাইটেড ফিন্যান্স লিমিটেড। এদিন কোম্পানির শেয়ারের দর কমেছে ২ টাকা ৬ পয়সা বা ১২ দশমিক ৮৭ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ শেয়ারটি ১৭ টাকা ৬০ পয়সা দরে সর্বশেষ লেনদেন হয়। এদিন কোম্পানির ১ লাখ ৬৬ হাজার ১৪২টি শেয়ার ১২৯ বারে লেনদেন হয়।

লুজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১০ টাকা ২ পয়সা বা ৫ দশমিক ৯২ শতাংশ। এইদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ১৬২ টাকা দরে। আজ ১ হাজার ৬৬৪ বারে কোম্পানিটির ৪ লাখ ৯৩ হাজার ১৪৯টি শেয়ার লেনদেন হয়।

লুজারের তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন লুব্রিকেন্টসের ৩৮ টাকা ১ পয়সা বা ৪ দশমিক ৯৯ শতাংশ শেয়ার দর কমেছে।

লুজারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেমিনি সি ফুড, অ্যারামিট, আইসিবি এপ্লয়িজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ১: স্কিম ১, সিএমসি কামাল, বিআইএফসি, আইপিডিসি এবং ষষ্ঠ আইসিবি মিউচ্যুয়াল ফান্ড।