ওয়াসার তাকসিমের ১৩ বছরের ‘আমলনামা’ চান হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-১৭ ১৬:৫৯:০৮
ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান গত ১৩ বছরে বেতন-ভাতাসহ কী কী সুবিধা পেয়েছেন তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ বিষয়ে একটি রুল জারি করেন।
রুলে সেবাদানে ব্যর্থতার পরেও ওয়াসার এমডি তাকসিম এ খানকে অপসারণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে, তা জানতে চাওয়া হয়েছে।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেনের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ রুল জারি করেন।
ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














