এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি সভা কাল

প্রকাশ: ২০১৬-০৩-১৩ ১৮:০৯:৫২


 MUTUAL FUNDS
MUTUAL FUNDS

আগামীকাল ১৪ মার্চ সোমবার পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি সভা। ওইদিন বিকেল সাড়ে ৩টায় এই ফান্ডটির ট্রাস্টি সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে ফান্ডের ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এছাড়া বৈঠক থেকে ফান্ডটির ইউনিট হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

ফান্ডটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী সভাটি করবে।