ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন বন্ধ মঙ্গলবার

আপডেট: ২০১৬-০৩-১৪ ১৪:৪২:৪০


dbblরেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের লেনদেন বন্ধ থাকবে কাল মঙ্গলবার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানায়, গতকাল ১৩ মার্চ এই ব্যাংকের শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে শুরু হয়। শেষ হবে আজ ১৪ মার্চ।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।

কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ১০ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮৩ টাকা ৭৭ পয়সা। ব্যাংকটি আজ এখন পর্যন্ত সর্বশেষ লেনদেন করে ৯৪ টাকা দরে। এই ব্যাংকটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০১ সালে।

সানবিডি/ঢাকা/আহো