গেইনারের শীর্ষে কেয়া কসমেটিকস
প্রকাশ: ২০১৬-০৩-১৪ ১৫:৫১:০৯
কেয়া কসমেটিকস আজ সোমবার টপটেন গেইনারের নেতৃত্বে রয়েছে। এইদিন কোম্পানির শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ১ পয়সা বা ৯ দশমিক ০২ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ লেনদেন হয় ১৩ টাকা ৩০ পয়সা দরে। এদিন কোম্পানির ৯৯ লাখ ২০ হাজার ৭০৭ শেয়ার ৪ হাজার ৩১৬ বারে লেনদেন হয়।
গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুড। আজ কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ১ টাকা ৩ পয়সা বা ৯ দশমিক ০৯ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১৫ টাকা ৬০ পয়সা দরে। আজ কোম্পানির ২৪ লাখ ৪০ হাজার ৮৬৬টি শেয়ার ১ হাজার ৪৬৬ বারে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে থাকা দেশবন্ধু পলিমার লিমিটেড শেয়ার দর বেড়েছে ৮ পয়সা বা ৬ দশমিক ৯৬ শতাংশ।
এছাড়া গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিচ হ্যাচারি লিমিটেড, আমান ফিড লিমিটেড, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড, সোনালী আঁশ এবং এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













