ইউনিয়ন ক্যাপিটালের পর্ষদ সভা ২১ মার্চ
প্রকাশ: ২০১৬-০৩-১৪ ১৬:১৩:৩৬
ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুর পৌনে ৩টায় এ সভা হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্রে আরও জানা গেছে, বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
সভায় আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং লেগুরেশন ১৯(১) অনুয়ায়ী সভা করবে।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছরে ইউনিয়ন ক্যাপিটাল শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটই বোনাস লভ্যাংশ।
আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। কোম্পানিটি আজ সোমবার ১৪ টাকা ৬০ পয়সা দরে সর্বশেষ শেয়ার লেনদেন করে। এছাড়া এইটি কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













