রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-২৪ ১০:০৪:০২


রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ছয়টা থেকে বুধবার (২৪ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে সাত হাজার ৭০৬ পিস ইয়াবা, ২৮৭ গ্রাম হেরোইন, নয় কেজি ২৪৫ গ্রাম গাঁজা ও ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৩ আগস্ট) ভোর ৬টা থেকে বুধবার (২৪ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা রুজু হয়েছে।

সানবিডি/এমআর