এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৬.৫০% লভ্যাংশ ঘোষণা
আপডেট: ২০১৬-০৩-১৪ ১৬:৫৬:১৪
এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি কমিটি শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ট্রাস্টি কমিটি সূত্রে এই তথ্য জানা গেছে।
সোমবার ফান্ডের ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ অনুমোদন করা হয়। আলোচিত বছরে এই ফান্ডের ইউনিট প্রতি (ইপিইউ) আয় হয়েছে ৪৬ পয়সা। ফান্ডটির সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১০ টাকা ৮০ পয়সা। এনসিসিবএল মিউচ্যুয়াল ফান্ডের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ এপ্রিল।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













