ডিজেলে আগাম কর প্রত্যাহার, কমেছে শুল্ক
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৮-২৮ ২১:৩০:১৪
ডিজেলের আগাম কর প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি ডিজেল আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। রোববার (২৮ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইস্যু করা এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ৫ আগস্ট রাত ১২টার পর থেকে প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের মূল্য ১৩০ টাকা নির্ধারণ করা হয়।
তার আগে ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা এবং পেট্রোলের দাম ছিল ৮৬ টাকা।
প্রজ্ঞাপনে বলা হয়, ডিজেলের ওপর আরোপিত সব আগাম কর থেকে অব্যাহতি দেওয়া হলো। পাশাপাশি আমদানি শুল্ক ১০ শতাংশের বদলে ৫ শতাংশ পরিমাণ নির্ধারণ করা হলো। এই সুবিধা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














