ঢাকায়

নকল জুস ফ্যাক্টরিতে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত, চলছে অভিযান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-২৯ ১৫:২৩:১২


ঢাকার আমিনবাজার এলাকায় অনুমোদনহীন জুস ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করছে র‌্যাব-৩। অভিযানে বিপুল পরিমাণ নকল জুস জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বিষয়টি নিশ্চিত করে সোমবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জানিয়েছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান চলছে।

তিনি আরও জানান, গাবতলীর আমিনবাজার এলাকায় ফ্রুটি নামক নকল জুস প্রস্তুতকারী ‘শাপলা ফুডস আ্যন্ড ভেভারেজ’ নামের বিশাল এক ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কোনো অনুমোদন ছাড়াই জুস তৈরি করতো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে এখন পর্যন্ত বিপুল পরিমাণ নকল জুস জব্দ করা হয়েছে।

অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সানবিডি/এমআর