রাজধানীতে ৪৩ মাদক কারবারি গ্রেফতার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-৩১ ১৫:৫৮:০৬
রাজধানীতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বুধবার (৩১ আগস্ট) ডিএমপি সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ৬টা থেকে বুধবার (৩১ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩১৮৪ পিস ইয়াবা ও ১১ কেজি ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা রুজু হয়েছে।
সূত্র: ডিএমপি নিউজ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













