স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. আমিরুল
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-০৪ ১৯:৩৯:৫৪
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ। এর আগে তিনি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রোববার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-সচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে পদায়ন করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, অধ্যাপক ডা. আমিরুল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের আয়ন-ব্যায়ন কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া বদলি পদায়নকৃত কর্মকর্তা অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল থেকে তিনি ছাড়পত্র গ্রহণ করবেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














