ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৬-০৯-১০ ১০:০৩:৩১
যুক্তরাষ্ট্র-ইরান চলমান সংঘাতের মধ্যে জর্দানে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে রাতভর ইরানি হামলায় একাধিক যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সংবাদমাধ্যমটির সাংবাদিক জেনিফার জেকবস সামাজিক মাধ্যম এক্স-এ জানান, জর্ডানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘মুওয়াফফাক সালতি’ (আল-আজরাক) বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। এতে ‘ওয়ারথগ’ নামে পরিচিত যুক্তরাষ্ট্রের একটি এ-১০ থান্ডারবোল্ট যুদ্ধবিমান সরাসরি আঘাতপ্রাপ্ত হয়ে একটি একটি ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ঘাঁটিতে থাকা আরও অন্তত ৮টি এফ-১৫ যুদ্ধবিমান হালকা ক্ষতিগ্রস্ত হয়। তবে দ্রুত মেরামতের পর এফ-১৫ বিমানগুলোকে পুনরায় চালুর উপযোগী করা হয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














