রাজধানীতে ৪৬ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-০৬ ১৫:২৪:৩৪


রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে তিন হাজার ৩৯৮ পিস ইয়াবা, ৫২ গ্রাম হেরোইন, তিন কেজি ৫০৮ গ্রাম গাঁজা ও ১৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এম জি