করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ৩১৩
সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০৯-০৬ ১৭:২৯:০৮
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩১৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৬ দশমিক ৭১।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১৩ হাজার ৪০৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩২৯ জন।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














