ডেঙ্গু জ্বরে ৫ জনের মৃত্যু
সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০৯-০৬ ১৮:৫৮:২৬
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৮৫০ রোগী। যাদের ৭১১ জনই রাজধানীর বাসিন্দা। ৮৫০ রোগীর মধ্যে ২৮৪ জন ভর্তি হয়েছেন ২৪ ঘণ্টার ব্যবধানে। আর একদিনে আক্রান্ত রোগীর সংখ্যা তিনশ এর বেশি।
সেপ্টেম্বরের প্রথম ৬ দিনেই মৃতের সংখ্যা দাঁড়ালো ১০ জনে। আক্রান্তদের দ্রুত কমে যাচ্ছে রক্তের প্লাটিলেট।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশার জানিয়েছেন, হঠাৎ বৃষ্টিতে ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়ছে। তাই অন্যান্য বছরের মতো অক্টোবরে যে হারে কমে আসতো সংক্রমণ, এবার তেমনটা হবে না।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ গেছে ৩১ জনের। পুরো বছর আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন ৭ হাজার ৩৯৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৫১৬ জন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














