হিলিতে ৬০৬ কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্য এনবিআরের
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-০৭ ০৯:১৬:৫৩
চলতি ২০২২-২৩ অর্থবছরে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে আহরণের লক্ষ্যমাত্রা কিছুটা বাড়িয়ে ৬০৬ কোটি ২৮ লাখ টাকা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পণ্য আমদানি অব্যাহত থাকলে রাজস্ব আহরণে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার প্রত্যাশা কাস্টমস কর্তৃপক্ষের। এদিকে বন্দরের অবকাঠামো ও পণ্য আমদানিতে বিরাজমান সমস্যা নিরসন হলে লক্ষ্যমাত্রার অধিক রাজস্ব আহরণ সম্ভব হবে বলে দাবি ব্যবসায়ীদের।
এ বিষয়ে হিলি স্থল শুল্ক স্টেশন কার্যালয় সূত্রে জানা গিয়েছে, সদ্যসমাপ্ত অর্থবছরে হিলি স্থলবন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৪৫৩ কোটি ৭০ লাখ টাকা। এর বিপরীতে অর্থবছর শেষে আহরণ হয়েছিল ৪২৯ কোটি ৯ লাখ টাকা। এতে ওই অর্থবছরে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছিল ২৩ কোটি ৭৯ লাখ টাকা।
চলতি অর্থবছরে হিলি স্থলবন্দর থেকে রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা ১৫০ কোটি টাকা বাড়িয়ে ৬০৬ কোটি ২৮ লাখ টাকা নির্ধারণ করছে এনবিআর। অর্থবছরের প্রথম মাসে ৪২ কোটি ৭৪ লাখ টাকার বিপরীতে আহরণ হয়েছে ২৪ কোটি ৩৮ লাখ টাকা। এতে করে প্রথম মাসেই ১৮ কোটি ৩৬ লাখ টাকা ঘাটতি দেখা দিয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














