মহাপরিচালক পদে পদোন্নতি পেলেন দুদকের ৩ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-০৮ ১৮:০৩:৪৩


মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন পরিচালক। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুদক সচিব মো. মহাবুব হোসেন সই করা প্রজ্ঞাপন থেকে তথ্য জানা গেছে।

মহাপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন- আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী ও সৈয়দ ইকবাল হোসেন। এছাড়া পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন দুদকের ৬ উপ-পরিচালক ও নতুন ৮ উপ-পরিচালক হয়েছেন ৮ সহকারী পরিচালক।

দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক সাংবাদিকদের বলেন, দুদকের ইতিহাসে এত পদোন্নতি কখনো দেওয়া হয়নি। এর মাধ্যমে দুদকের ভাবমূর্তি বাড়বে ও গতিশীলতা বৃদ্ধি পাবে।

পদোন্নতি পেয়ে পরিচালক হয়েছেন- এস এম সাহিদুর রহমান, মো. লুৎফর রহমান, মির্জা জাহিদুল আলম, মো. ফরিদ আহমেদ পাটোয়ারী, ঋত্বিক সাহা ও মো. মোশারফ হোসেইন মৃধা।

উপ-পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন- শহীদুল আলম সরকার, মো. এ কে এম বজলুর রশীদ, সৈয়দ আতাউল কবীর, মো. শহীদুল ইসলাম মোড়ল, মো. হাফিজুর রহমান, মো. আমিনুল ইসলাম, মো. ফজলুল বারী ও এ কে এম ফজলে হোসেন।

মহাপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্তরা ১৯৯৫ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোতে জেলা দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৫ সালের নভেম্বর মাসে পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন।

এম জি