স্বর্ণের দামে রেকর্ড, ভরি ৮৪৫৬৪ টাকা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-১০ ২১:০৯:৩৭


দেশের বাজারে ভালোমানের সোনা (২২ ক্যারেট) প্রতি ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে ৮৪ হাজার ৫৬৪ টাকা দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল রোববার থেকে এ দাম কার্যকর হবে।

শনিবার (১০ সেপ্টেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৮৪ হাজার ৫৬৪ টাকা, ২১ ক্যারেটের সোনা ৮০ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬৯ হাজার ১৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৭ হাজার ৩৮৭ টাকায় বেচাকেনা হবে।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা।

শনিবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৮৩ হাজার ২৮১ টাকা, ২১ ক্যারেটের সোনা ৭৯ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬৮ হাজার ১১৮ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৬ হাজার ২২১ টাকা বিক্রি হয়েছে।

এম জি