রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, চরম ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-১৪ ১০:৩৫:০৪
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সকাল থেকেই রাজধানীজুড়ে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির ফলে সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট।
রাতে তুমুল বৃষ্টির পর বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোরের গুড়ি গুড়ি বৃষ্টি অব্যহত আছে। এতে বিপাকে পড়েছেন নগরবাসী। বৃষ্টিতে সড়কের বিভিন্ন জায়গায় খানাখন্দে পানি জমে থাকার ফলে তৈরি হয়েছে জলাবদ্ধতা। তীব্র যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী ও অফিসগামী মানুষ। কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা বাসের মধ্যে থেকে অতিষ্ঠ শহরের লোকজন।
যানজটের তীব্রতায় এ সময় অনেককে দেখা গেছে বৃষ্টির মধ্যে হেটে গন্তব্যে যাচ্ছেন। আবহাওয়া অফিস বলছে, সাগরে এখনও নিম্নচাপ থাকায় দুই দিন বৃষ্টি অব্যাহত থাকবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














