ডিএমপির অভিযানে ২২ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-১৪ ১১:০৭:২৫


রাজধানীতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩৭হাজার ১০১ পিস ইয়াবা, ৩০.৫ গ্রাম হেরোইন, ৭ কেজি ৪৫০ গ্রাম গাঁজা ও ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা রুজু হয়েছে।

এম জি