করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬০১
সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০৯-১৯ ১৭:৩৫:২৫
গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৬০১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৪০ জনে। আর শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ১৮ হাজার ২১৫ জন।
সোমবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৩৬২ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৬০ হাজার ৯৭৭ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১১ দশমিক ৬০ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৬১ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ১৬ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














