বিবিসিকে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্য হাস্যকর: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-২০ ২০:০৭:১৮


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে বিবিসি’র সঙ্গে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য হাস্যকর।

তিনি বলেন, জনগণ আওয়ামী লীগ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) খিলগাঁও জোড়পুকুর মাঠের সামনের সড়কের সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বিএনপি মহাসচিব রাজপথেই সরকার পতনের আন্দোলনের ফয়সালা করার হুঁশিয়ারি দেন। খালেদা জিয়াসহ রাজনৈতিক বন্দীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের আহ্বানও জানান তিনি।

ফখরুল বলেন, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা পাচারকারী সরকারকে আর কেউ ক্ষমতায় দেখতে চায় না। নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন মেনে নেবে না এ দেশের মানুষ।

সমাবেশে বিএনপির অন্যান্য নেতারা বলেন, গ্রেফতার বা হামলা করে পার পাবে না সরকার। সরকার পতনের বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মহানগরের নেতৃবৃন্দ।

এম জি