‘বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশকে পাকিস্তান বানাবে’

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-২১ ১৬:১৭:৩৯


বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশকে পাকিস্তান বানাবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ফখরুল প্রমাণ করেছেন, তারা মনে মনে পাকিস্তানকে লালন করেন।

বুধবার (২১ সেপ্টেম্বর) শহীদ মিনারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানববন্ধন ও সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, মির্জা ফখরুলের বক্তব্য মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন।

এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও, গাড়ি ভাঙচুর করছেন তারা। বিএনপিকে সব জায়গা থেকে প্রতিহত করতে হবে। স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে আহ্বান জানান হাছান মাহমুদ।

এম জি