রাজধানীতে ৪৪ মাদক কারবারি গ্রেফতার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-২২ ১৫:৫৭:১১


রাজধানীতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৮১৩ পিস ইয়াবা, ৫৫ গ্রাম হিরোইন, ২৩ কেজি ৪৬০ গ্রাম গাঁজা, ১৫৭ বোতল ফেন্সিডিল, ২০০০ লিটার দেশিমদ, ৩০ লিটার মদ তৈরির উপকরণ ও ১০০টি সাদামল (মদ তৈরির উপকরণ) উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা রুজু হয়েছে।

এম জি