করোনায় ৪ জনের মৃত্যু

সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০৯-২৪ ১৬:৫৩:৫৮


গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ৩৫০ জন।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ২১ হাজার ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৫১ জন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিমতে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৬৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ১২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

এম জি