ইভিএম নিয়ে অপপ্রচার বন্ধে প্রচারণা চালাবে ইসি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-২৬ ১৬:৩৭:২৪


নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, দেশব্যাপী ইভিএম’র অপপ্রচার বন্ধে প্রচারণা চালানো হবে।

ইভিএম’র অপপ্রচার রোধে টিভিসি, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালানোর কথা জানান তিনি।

সোমবার (২৬ সেপ্টেম্বর) কমিশন সভা শেষে তিনি এ তথ্য জানান। এসময় তিনি ফরিদপুর-২ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণার বিষয়টি জানান। ফরিদপুর-২ শূন্য আসনে আগামী ৫ নভেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এম জি