অতিরিক্ত ও সহকারী এসপি পদমর্যাদার ৩০ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-২৭ ১০:১৬:৫৫


পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই সঙ্গে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

গত রোববার (২৫ সেপ্টেম্বর) ও বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত তিনটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

গতকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে জানা যায়, এসব কর্মকর্তাকে জেলা পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি), অ্যান্টি টেররিজম ইউনিট, পুলিশ সদরদপ্তর, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), র‍্যাব, বিশেষ শাখা (এসবি), হাইওয়ে পুলিশ, পুলিশ ট্রেনিং সেন্টার, এপিবিএন ও পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের তালিকা দেখতে ক্লিক করুন

সানবিডি/এমআর