ক্ষমতা ধরে রাখতে আ.লীগ মরিয়া: রিজভী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-৩০ ১৪:৪৯:২৮
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতা হারানোর ভয়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার দিতে চায় না আওয়ামী লীগ।
রিজভী আহমেদ বলেন, অবাধ লুণ্ঠন ও ক্ষমতা ধরে রাখতে আওয়ামী লীগ মরিয়া হয়ে উঠেছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ওলামা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এই মন্তব্য করেন।
রিজভী বলেন, সরকার আবার নির্বাচনে কারচুপি করতে উঠে-পড়ে লেগেছে। পরাজয়ের ভয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে দিতে চায় না সরকার।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














