রাজধানীতে ৬৫ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-০১ ১৫:২৩:০৩


রাজধানীতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) থেকে শনিবার (১ অক্টোবর) পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৬৫৭১ পিস ইয়াবা, ৩৫০ গ্রাম ২৬ পুরিয়া হেরোইন, ৫২ কেজি ৩৫০ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা, ২০ টি ইনজেকশন ও ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা রুজু হয়েছে।

এম জি