সরকার বাধা দিলেই প্রতিরোধ: রিজভী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-০৫ ১৪:২২:১১
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যেখানেই বাধা দেয়া হবে সেখানেই অবস্থান নেয়া হবে।
রিজভী বলেন, সরকার কোনো কাজে বাধা দিলে সেখানেই প্রতিরোধ করা হবে। সরকারি দল নিজেদের উন্নয়ন করলেও দেশের মানুষের জন্য কিছু করেনি।
বুধবার (৫ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি ।
সরকার বিএনপি কর্মীদের নির্যাতন করে ক্ষমতায় থাকতে চায় বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী।
উল্লেখ্য, পূর্ব অনুমতি না থাকায় জাতীয় প্রেসক্লাব এলাকায় বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসমাবেশ করতে পারেনি বিএনপি। জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে এ মহাসমাবেশ করার কথা ছিল।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














